একটু পড়ে দেখুন
ট্রিনিটিঃ পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা তৈরির গ্রাফিক ইতিহাস
Original price was: ৳ 334.00.৳ 250.00Current price is: ৳ 250.00.
ত্রিশের দশকের শেষ দিকে ইউরোপে একটা ভয়াবহ গুজব ছড়িয়ে পড়ে। নাৎসি জার্মানি নাকি এমন একটা ভয়ঙ্কর অস্ত্র বানানোর চেষ্টা করছে, যার শক্তি যেকোনো বোমার চেয়েও হাজারগুণ বেশি! এই গুজব শুনে রাজনীতিবিদদের পাশাপাশি বিজ্ঞানীদেরও রাতের ঘুম হারাম হয়ে যায়। কারণ, হিটলারের মতো লোক যদি এমন কোনো বোমা হাতে পায়, তাহলে পৃথিবীর জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। শেষ পর্যন্ত ১৯৩৯ সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লিখেন তিনি। আইনস্টাইন নিজে কখনোই বোমা বানাতে চাননি, কিন্তু তার ভয় ছিল হিটলার যদি আগেই বোমাটা বানিয়ে ফেলে তাহলে সর্বনাশ! এই চিঠির পরই অ্যামেরিকা পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহরে ফেলা হয় দুইটি পারমাণবিক বোমা। মুহূর্তের মধ্যে বাড়িঘর, হাসপাতাল, স্কুল সবকিছু গলে গিয়ে শহর দুইটি প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে পড়ে। বিস্ফোরণের বহু বছর পরেও এই অঞ্চলে বহু বিকলাঙ্গ শিশু জন্ম নেয় তেজস্ক্রিয়তার প্রভাবে। এই ঘটনার মধ্য দিয়ে অ্যামেরিকা পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছিল–আমাদের কাছে এখন এমন একটি অস্ত্র রয়েছে যা দিয়ে আমরা একটি শহরকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারি। এই শক্তি প্রদর্শন ছিল ভবিষ্যতের পাওয়ার পলিটিক্সের সূচনা।
Additional information
| লেখক | জনাথন ফেটার-ভর্ম |
|---|---|
| ভাষান্তর | ইশতিয়াক হোসেন চৌধুরী |
| প্রকাশনী | পুঁথি |
| প্রথম প্রকাশ | ফেব্রুয়ারি |
| কাভার টাইপ | পেপারব্যাক |
| বুক সাইজ | ম্যাগাজিন সাইজ |
| পেইজ সংখ্যা | ১৬০ |
| পেইজ কোয়ালিটি | অফ-হোয়াইট, অফসেটপেপার |
| মূদ্রিত মূল্য | ৩৩৪ টাকা |
| আইএসবিএন | 978-984-8993-23-1 |


![মহাবৃত্ত- ৪র্থ সংখ্যা [পাখি ও ভাষা]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-4-300x225.webp)
![মহাবৃত্ত- ৩য় সংখ্যা [ জীববৈচিত্র ]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-3-300x225.webp)
![মহাবৃত্ত- ৫ম সংখ্যা [ইথিক্স]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-5-300x225.webp)
![মহাবৃত্ত- ২য় সংখ্যা [ আইনস্টাইন ]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-2-300x225.webp)

![মহাবৃত্ত- ৬ষ্ঠ সংখ্যা [নিয়ানডার্থাল]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-6-300x225.webp)