একটু পড়ে দেখুন
প্রাচীন সভ্যতা ও প্রত্নতত্ত্ব
Original price was: ৳ 494.00.৳ 390.00Current price is: ৳ 390.00.
উনিশ শতকের শেষদিকে ইউরোপের প্রত্নতাত্ত্বিকদের মধ্যে এক অদ্ভুত নেশা চেপে বসে। সবাই তখন ট্রয়ের মতো আরেকটি হারানো নগর খুঁজে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার এভান্স পা রাখেন এজিয়ান সাগরের ক্রিট দ্বীপে। আজ থেকে প্রায় চার হাজার বছর আগে এই দ্বীপেই গড়ে উঠেছিল ইউরোপের প্রথম উন্নত সভ্যতা। গ্রিসের মূল ভূখণ্ড তখনও ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত। অথচ ক্রিট দ্বীপে তখন ছিল বিশাল বিশাল প্রাসাদ আর জটিল প্রশাসনিক ব্যবস্থা।
স্যার এভান্স গবেষণা করছিলেন গ্রীক সভ্যতার উদ্ভব নিয়ে। তার গবেষক দল ক্নোসোস নামক একটা প্রাচীন স্থানে খনন শুরু করে। খনন শুরুর কয়েক বছরের মধ্যেই মাটির নিচ থেকে উঠে আসে বিশাল এক প্রাসাদ। এই প্রাসাদ দেখে স্যার এভান্সের মনে পরে গেল গ্রীক মিথলজির এক গল্পের কথা।
গ্রীক পুরানের সেই মিনোটর আর ল্যাবিরিন্থের ঘটনাটা মনে আছে? মিনোটর ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়। তাকে বন্দী করে রাখা হয়েছিল ল্যাবিরিন্থ নামের এক গোলকধাঁধার ভেতর। খননের পর ক্রিট দ্বীপের সেই প্রাসাদের ভেতর থেকে বেড়িয়ে আসে এক রহস্যময় লিপি। এই প্রাচীন প্রাসাদ আর রহস্যময় লিপির সাথে কি মিনোটরের ঘটনার কোনো সম্পর্ক আছে? এইটুকু শুনে যদি পুরো গল্পটা আপনার শুনতে ইচ্ছে হয়, তাহলে এই বইটা আপনার জন্য। এই বইয়ের প্রতিটি অধ্যায়েই রয়েছে প্রাচীন সভ্যতা আর মিথলজির গল্প।
Additional information
| লেখক | হিমাংশু কর |
|---|---|
| প্রকাশনী | পুঁথি |
| প্রথম প্রকাশ | মার্চ ২০২৬ |
| কাভার টাইপ | হার্ডাকাভার |
| পেইজ সংখ্যা | ২২৪ |
| পেইজ কোয়ালিটি | অফ-হোয়াইট, অফসেটপেপার |
| মূদ্রিত মূল্য | ৪৯৪ টাকা |
| আইএসবিএন | 978-984-8993-24-8 |

