Sale!

ফ্রিকোনোমিক্স

Original price was: ৳ 655.00.Current price is: ৳ 425.00.

-35%

নব্বইয়ের দশকের শুরুর দিকে অ্যামেরিকার অপরাধের হার হঠাৎ করেই অনেক বেড়ে যায়। গোলাগুলিতে মৃত্যু তখন খুবই সাধারণ একটা ঘটনা। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে প্রেসিডেন্ট বিল ক্লিনটন পর্যন্ত আতঙ্কিত হয়ে পরেছিলেন। অথচ এই অপরাধগুলো করছিল হাড্ডিসার কিছু কিশোরদের গাং। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করেই অপরাধের হার কমতে শুরু করে। শুধু যে কমে তাই নয়, কয়েক বছরের মধ্যে তা একদম তলানিতে গিয়ে ঠেকে। পুলিশ, গোয়েন্দা বা অপরাধবিজ্ঞানী সবাই যেন ধাঁধায় পরে গেলেন এই ঘটনা দেখে।

কিন্তু কি এমন ঘটেছিল যে নিজে নিজেই এমন ভয়াবহ বিপদ দূর হয়ে গেল? এক অর্থনীতিবিদ গবেষণা শুরু করেন এই রহস্য নিয়ে। আর শেষ পর্যন্ত তিনি যা খুঁজে পেলেন তা আরও বেশি অদ্ভুত। দেখাঁ গেল এই ঘটনার সাথে জড়িত রয়েছে গভর্পাত সংক্রান্ত একটি মামলা। এইসব অদ্ভুত গবেষণার গল্প নিয়েই লেখা হয়েছে এই ফ্রিকোনোমিক্স বইটি। অর্থনীতিবিদ স্টিভেন ডি. লেভিটের গবেষণায় উঠে এসেছে আমাদের সমাজের অনেক গভীরে থাকা কিছু গোপন দিক। অর্থনীতিবিদরা কাজ করেন মূলত ডেটা নিয়ে। আর বিশাল পরিমাণ ডেটা থেকেই তারা খুঁজে বের করেন সমাজের অনেক ভেতরের বিষয়গুওলো।

Additional information

লেখক

স্টিভেন ডি. লেভিট, স্টিফেন জে. ডাবনার

ভাষান্তর

হাসান মাহবুব

প্রকাশনী

পুঁথি

প্রথম প্রকাশ

সেপ্টেম্ভর ২০২৬

কাভার টাইপ

হার্ডাকাভার

পেইজ কোয়ালিটি

অফ-হোয়াইট, অফসেটপেপার

মূদ্রিত মূল্য

৬৫৫ টাকা

আইএসবিএন

978-984-8993-25-5