গাছেরা কেমনে কথা কয়?
Original price was: ৳ 387.00.৳ 290.00Current price is: ৳ 290.00.
অ্যামেরিকার নর্থ ক্যারোলিনার জলাভূমিতে একটা অদ্ভুত ধরনের উদ্ভিদ পাওয়া যায়। অদ্ভুত বলার কারণ হলো, এরা আসলে মাংসাশী। পোকা বা মাকড়সা জাতীয় ছোট পতঙ্গই এদের মূল খাদ্য। এদের পাতার লাল রঙ আর মধুর মতো মিষ্টি তরলের প্রতি আকৃষ্ট হয়ে অনেক পোকাই এদের ফাঁদে পড়ে। কিন্তু আরও অবাক হওয়ার মতো বিষয় হলো–কোনো ঘাস বা পাতার টুকরো এদের ফাঁদে পড়লে এই ফাঁদটি কাজ করে না। কেবল ছোট কোন পোকা এদের পাতার কিনারায় আসলেই পাতা দিয়ে তৈরি ফাঁদটি সক্রিয় হয়ে ওঠে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভেনাস ফ্লাইট্র্যাপ কীভাবে বুঝতে পারে যে তার পাতার ভেতরে একটি পোকা এসেছে, নাকি কোন পাতার টুকরো পড়েছে?
এমন অদ্ভুত গাছের সংখ্যা আসলে পৃথিবীতে কম নয়। আমাদের সবার পরিচিত লজ্জাবতী গাছের পাতা হাত দিয়ে স্পর্শ করলে প্রায় সাথে সাথেই চুপসে যায়। তাহলে গাছেরও কি প্রাণীদের মতোই ইন্দ্রিয় বা অনুভূতি আছে? লজ্জাবতী গাছ কীভাবে বুঝতে পারে যে তার পাতা স্পর্শ করা হয়েছে?
এইসব প্রশ্নের উত্তর জানতে গেলে গাছ নিয়ে গভীর ধাঁধাঁর সম্মুখীন হতে হয়। মনে হয় যেন, গাছ অনেক ক্ষেত্রে একটা প্রাণীর মতোই আচরণ করছে। উদ্ভিদবিজ্ঞানী ড্যানিয়েল চ্যামোভিটজ তার এই বইয়ে গাছের সংবেদনশীলতার বিভিন্ন বিষয়কে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন।
Additional information
| লেখক | ড্যানিয়েল চ্যামোভিটজ |
|---|---|
| ভাষান্তর | রফিকুল ইসলাম |
| সম্পাদক | হিমাংশু কর |
| প্রকাশনী | পুঁথি |
| প্রথম প্রকাশ | জানুয়ারি |
| কাভার টাইপ | হার্ডকাভার |
| পেইজ সংখ্যা | ১৭১ |
| পেইজ কোয়ালিটি | অফ-হোয়াইট, অফসেট পেপার |
| মূদ্রিত মূল্য | ৩৮৭ টাকা |
| আইএসবিএন | 978-984-8993-21-7 |


![মহাবৃত্ত- ৬ষ্ঠ সংখ্যা [নিয়ানডার্থাল]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-6-300x225.webp)
![মহাবৃত্ত- ৪র্থ সংখ্যা [পাখি ও ভাষা]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-4-300x225.webp)
![মহাবৃত্ত- ৫ম সংখ্যা [ইথিক্স]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-5-300x225.webp)
![মহাবৃত্ত- ২য় সংখ্যা [ আইনস্টাইন ]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-2-300x225.webp)
![মহাবৃত্ত- ৭ম সংখ্যা [কৃত্রিম বুদ্ধিমত্তা], জুন-আগষ্ট ২০২৫](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-7-300x225.webp)

![মহাবৃত্ত- ৩য় সংখ্যা [ জীববৈচিত্র ]](https://puthii.com/wp-content/uploads/2025/08/M-3-300x225.webp)